ভোট চোর দেশ ছেড়ে পালিয়েছে: ব্যারিস্টার খোকন

👤ইয়াছিন চৌধুরী, নিজস্ব প্রতিবেদক :

যারা ভোট চুরি করেছিল ভোট কেন্দ্রে, তারা কোথায় এখন? তাদেরকে কেউ দৌড়াইছে? দৌড়ায় নাই। অপরাধ করার কারণে তারা পালিয়েছে। তাদের নেত্রী শেখ হাসিনা। তারে কেউ চলে যেতে বলছিলো? অপরাধ করছিলেন; এই ভয়ে ভীত হয়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শনিবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে জনসভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে। সারাদেশের যুবসমাজের কাছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। আমরা যুদ্ধ করেছি, কিন্তু ১৬ বছর যাবত স্বাধীনভাবে মিছিল মিটিং করতে পারি নাই। আমরা ভোট দিতে পারি নাই, আওয়ামী লীগ ভোট চুরি করেছে। কেন্দ্রে কেন্দ্রে তারা হামলা করছে; মামলা করছে, হত্যা ও গুম করছে। এই আলিয়া মাদ্রাসার মাঠে আমাদের জনসভা ছিল, সেখানে তারা হামলা করেছে। তারা কোথায়? কেউ তারে পালিয়ে যেতে বলছিলো? তাহলে উনি পালিয়েছেন কেন? -কারন উনার ভয় আছে। ১৬ বছর ধরে ভোট চুরি করে আসছিলো, অন্যায় করেছিলো, অত্যাচার করেছিলো।

তিনি আরো বলেন, আমাদের জোটবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। ছাত্রদের আন্দোলনের ফলেই যে সরকার পরিবর্তন হয়েছে, তা নয়। ১৬ বছর বিএনপি ও তাদের সহযোগী সংগঠন আন্দোলন করেছে। তারেক রহমান আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়ে গেছে, জেল খাটতে খাটতে। সবাইকে সতর্ক থাকতে হবে৷ যেকোনো সময় গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে।

এর আগে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে নেতা কর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে একত্রিত হয়।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, নোয়াখালী জজ কোর্টের পিপি এ্যাডভোকেট শাহাদাত হোসেন, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, ছাত্রনেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, রিয়াজ খন্দকার প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব