
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। আজ বিকেলে জেলা কৃষকদলের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্টা বার্ষিকীতে জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফ ভিপি শামীম এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আলামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক কাউসার কমিশনার, সদর থানা কৃষক দলের আব্বায়ক ইমরান হাসান রনি, সদস্য সচিব মামুন মিয়া, যুগ্ন আহবায়ক ফারহান রাজিবুর রহমান রাজিব, পৌর কৃষকদলের আহ্বায়ক কামাল মিয়া, সদস্য সচিব স্বপন মিয়া বিজয়নগর উপজেলা কৃষক দলের আহবায়ক কাউসার সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর পৌর শাখার নেতৃবৃন্দ সহ আরো অনেকে। এসময় নেতৃবৃন্দ দ্রুত নির্বাচনের দাবী জানান।
















