
বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে স্বল্প মূল্যে চাল বিতরণ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর কাদিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ ঘাটলা গ্রামে ডিলার মোঃ একরামের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় এলাকার ৩৪৪ জন নিবন্ধিত হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি কেজি ১৫ টাকা দরে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মাত্র ৪৫০ টাকার বিনিময়ে এক মাসের এই চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নিম্নআয়ের কার্ডধারী পরিবারগুলো।
ডিলার মোঃ একরাম জানান, সরকারের নির্দেশনানুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠু শৃঙ্খলার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়েছে। চালের মান এবং মাপে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সার্বিক দৃষ্টি রাখা হয়।
চাল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…
















