
রাজনীতি ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তার নির্ধারিত লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়—চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আরেক দফা পর্যবেক্ষণে রাখতে চান। ফলে বিদেশে উন্নত চিকিৎসার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে গেছে।
বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন—
“ট্রাভেল প্রস্তুতি প্রায় শেষ ছিল। কিন্তু মেডিক্যাল বোর্ডের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে।”
এখন তার দেশে চিকিৎসা–পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলে এ ঘটনাকে দলের ভবিষ্যৎ কৌশল ও সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

















