
মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের খামারখড়ি খাদাম আদিবাসী পাড়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠকে আদিবাসী জনগোষ্ঠীর একজন ভোটার শাহা মুর্মু প্রধান অতিথির সামনে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, “আপনি আগামীতে এমপি হলে আমাদের পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা তৈরি করবেন—এই আমাদের প্রত্যাশা। আমরা ভোট দিয়ে আপনাকে বিজয়ী করব। আদিবাসীরা সবাই মঞ্জু ভাইয়ের পক্ষে আছি এবং ধানের শীষে ভোট দেব।”
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। তিনি আদিবাসী সম্প্রদায়ের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

















