বালুমহাল বন্ধের দাবিতে নদী তীরে এলাকাবাসীর মানববন্ধন

আমিরুল ইসলাম নয়ন,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বালু উত্তোলনের কারণে নদী তীরে ভাঙ্গন দেখা দেওয়ায় বালুমহাল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ইমামপুর ইউনিয়নের বেরু মোল্লাকান্দি গ্রাম সংলগ্ন নদীর পাড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে গ্রামটির প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান। এ সময় বালুমহাল বন্ধে এলাকাবাসীর যেকোনো পদক্ষেপে তিনি পাশে থাকবেন বলে জানান।

খবর নিয়ে জানা যায়, গজারিয়া উপজেলার চর কালীপুরা, চর রমজানবেগ ও ষোলআনী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালু মহাল ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারার শর্ত অনুযায়ী নদীর ১২৮ একর এলাকায় বালু উত্তোলন করা যাবে। বালুমহালটির ইজারা পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে স্থানীয়দের অভিযোগ সরকার নির্ধারিত জায়গার বাহিরে গিয়ে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করা হচ্ছে। গত কয়েক মাস ধরে সন্ধ্যার পর এবং ভোরবেলা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে কয়েক’শো বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে আরও প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি।

বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী জুলহাস প্রধান বলেন,’বালুমহাল চালুর পর নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের কারণে আমার ৮৬ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করায় ডাকাত সর্দার বাবলা আমাকে মারধর করে। গুন্ডা বাহিনীর হামলা মামলার ভয়ে ভুক্তভোগী অনেকেই কথা বলতে চান না’।

স্থানীয় বাসিন্দা হাসি বেগম বলেন, ‘ সরকার যে জায়গায় বালুমহাল ইজারা দিয়েছে সে জায়গা ছেড়ে রাত হলেই ড্রেজারগুলো তীরে চলে আসে। গত কয়েক মাসে বালু উত্তোলনের কারণে অন্তত ২০০ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসংখ্য মানুষ জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এ বিষয়ে কথা বললেই এলাকাবাসীকে মারধর করা হয়, এলাকা ছাড়া করে দেওয়ার হুমকি দেওয়া হয়। জীবনের ভয়ে কেউ কিছু বলে না। সরকারের প্রতি আবেদন আপনারা এই বালুমহালটি বন্ধ করে দিন’।

স্থানীয় বাসিন্দা রবিউল আউয়াল বলেন, ‘ আমি আবু তাহের সাহেবের জমিজমা দেখাশোনা করি। আমার জানামতে গত কয়েক মাসে আবু তাহের সাহেবের প্রায় ২৩১ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আজ যখন খবর পেলাম এ বিষয়ে একটি প্রতিবাদ সভা হচ্ছে আমি ছুটি এসেছি’।

বিষয়টি সম্পর্কে তাদের বক্তব্য জানতে ইজারাদার ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের একাধিক কর্মকর্তার মুঠোফোন কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, মানববন্ধনের বিষয়টি আমি অবগত হয়েছি। তারা যদি নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো’।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব