
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা শাখার পক্ষ থেকে এতথ্য জানানো হয়।
নিম্নে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা-
১নং শাহাপুর ইউনিয়ন-মাওলানা দেলোয়ার হোসেন।
২নং রামনারায়নপুর ইউনিয়ন হুমায়ুন কবির সুমন।
৩নং পরকোট ইউনিয়ন মাওলানা মোরশেদ আলম।
৪নং বদলকোট ইউনিয়ন-মো. হারুনুর রশীদ।
৫নং মোহাম্মদপুর ইউনিয়ন-একরাম হোসেন।
৬নং পাঁচগাও ইউনিয়ন-মাওলানা তাওহীদুল ইসলাম।
৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন-মুরাদ হোসেন রনি।
৮নং নোয়াখলা ইউনিয়ন-মাওলানা আক্তার হোসেন।
৯নং খিলপাড়া ইউনিয়ন-মাওলানা মাজহারুল ইসলাম আজাদসহ ৯টি ইউনিয়নের জন্য নয়জনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আগামী ইউপি নির্বাচনের জন্য চুড়ান্ত করা হয়। এছাড়াও সকল প্রার্থীকে সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় জণগণের কল্যাণে কাজ করার এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি আগাম ইউপি ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে জণগণের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাওয়ার জন্য দলীয় হাইকমান্ড নির্দেশ প্রদান করেন। জণগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে যেন এলাকার উন্নয়নে নিখুঁতভাবে জনসেবা ও কাজ করে যেতে পারেন, এমনটাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাধারণ জণগণের প্রত্যাশা ও আকাঙ্খা ,সংগঠন ও জণসাধারণের এমন আশা আকাঙ্খা পূরনে আপনাদের ভুমিকা থাকবে অনস্বীকার্য। কথায় না কাজে প্রমাণ করে জণগণের হৃদয়ে স্হান করে নিবেন বলে সংগঠনের বিশ্বাস। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের মঙ্গলকামনা করা হয় এবং দলের সাংগঠনিক নিয়ম মেনে চলার জন্য সকলের প্রতি উদার্ত আহবান জানান। আল্লাহ সহায় হউন।
সংবাদটি শেয়ার করুন
















