
নোয়াখালী প্রতিনিধিঃ
বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আলোচিত বন্যা পরিস্থিতির ভয়াবহতা এবং মানবিক বিপর্যয় রোধে দূর্গত এলাকার মানুষের সংকট নিরসনে দ্বীপ উন্নয়ন সংস্থার পুনর্বাসন কার্যক্রম নিয়ে নবাগত নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এর সাথে সংস্থার কর্মকর্তারা শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। এসময় Supporting post- flood-affectd communities of Noakhali, Feni and Cumilla Districts of Bangladsh শীর্ষক প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে NEAR (Network for Empowered Aid Response) সাথে দ্বীপ উন্নয়ন সংস্থার সাথে চুক্তি সম্পাদিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে বিগত ১৫ সেপ্টেম্বর ২০২৪ইং হতে ৩১ ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত ১.৭৬ কোটি টাকা ব্যয়ে এনজিও ব্যুরো থেকে অনুমোদিত হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর কবিরহাট ও সুবর্ণচর উপজেলা এবং ফেনী সদর ও কুমিল্লার লাকসাম উপজেলায় প্রকল্প কার্যক্রমের আওতাভূক্ত কর্মএলাকা হিসাবে অনুমোদিত হয়।
প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ৪৩৫টি ক্ষতিগ্রস্থ পরিবাসমূহে গৃহ মেরামত, নলকুপ মেরামত, নলকুপ স্থাপন, টয়লেট স্থাপন, টয়লেট মেরামত, ক্ষতিগ্রস্থ, গৃস্থালীয় আসবাবপত্র সরবরাহ,কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় দ্বীপ উন্নয়ন সংস্থার এমন কর্মযজ্ঞের জন্য ধন্যবাদ জানিয়ে জেলা জিও-এনজিও সমন্বয় সভায় অপরাপর সকল এনজিওদের দ্বীপ উন্নয়ন সংস্থার মতো সকলকে যে কোন কাজ করার প্রারম্ভে জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন।
















