
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজারে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদহোসেন ইফতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়া এলাকাথেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকারনাসির উদ্দিন।
গ্রেপ্তার ফরহাদ হোসেন ইফতি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাঁজবিএলাকার আব্দুর সাত্তারের ছেলে। তবে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায়একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীরা জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সিয়াম মিয়া নামে এক বন্ধুরগায়ে হলুদের অনুষ্ঠানে যান ফরহাদ হোসেন ইফতি। পুলিশের কাছে খবর আসে ছোটফাউসা এলাকায় গায়ের হলুদের অনুষ্ঠান শেষে ১০–১২ জনের একটি দল ফাউসাপূর্বপাড়ায় বড় ধরনের অপরাধ করার জন্য জড়ো হচ্ছে। এমন খবরে পেয়ে ওইএলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেন ইফতিকে আটককরা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। আটক ইফতিরদেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধারকরা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ হোসেন ইফতির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াগেছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিমথানায় আগের একটি মাদক মামলা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…


















