ফিনল্যান্ডে পার্লামেন্টের মধ্যে তরুণ এমপির আত্মহত্যা

🌐 আন্তর্জাতিক ডেস্ক:

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য মারা গেছেন। নিহত ওই এমপির নাম এমেলি পেলটোনেন। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ৩০ বছর বয়সী এমেলি পেলটোনেন ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এমপি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সংসদ ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। এই আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে শোক নেমে এসেছে। রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারাই গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন, “তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তাকে আমরা ভীষণভাবে মিস করব। এত অল্প বয়সে এক তরুণ প্রাণের অবসান হলো।”

এদিকে সংসদ গ্রীষ্মকালীন অবকাশে থাকলেও এমেলি পেলটোনেনের মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো দিনটির বাকি সময়ের জন্য সব সরকারি রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

অরপো বলেন, সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। তাকে স্মরণ করে তিনি এক মিনিট নীরবতা পালন করেন বলে জানিয়েছে ফিনল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম ওয়াইএলই। সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহোও এক্সে লিখেছেন, পেলটোনেন ছিলেন “একজন প্রিয় সহকর্মী, যিনি সব দলের কাছেই সম্মানিত ছিলেন।”

পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৬ মিনিটে সংসদ ভবন এদুস্কুনতাতালোতে পৌঁছায়। তারা জানিয়েছে, কোনও অপরাধমূলক ঘটনার আশঙ্কা নেই। প্রায় তিন ঘণ্টা পর সংসদ কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেলটোনেনের মৃত্যুর খবর নিশ্চিত করে। দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন প্রথমবারের মতো ২০২৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

খুব অল্প বয়সেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইয়্যারভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি— যা ওই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তির রেকর্ড।

গত জুনের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পেলটোনেন জানান, কিডনির সমস্যা থেকে সংক্রমণের কারণে কয়েক সপ্তাহ তিনি সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন।

সেখানে তিনি লিখেছিলেন, “হেলসিঙ্কির মেইলাহতি এলাকায় হাসপাতালে আমাকে শিরায় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা সময়সাপেক্ষ। এখন আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তবে পরিস্থিতির কারণে আমি গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে আছি এবং পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Facebook Comments Box
  • Related Posts

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চার বড় নগর নিগমের নিয়ন্ত্রণ নির্দল প্রার্থীদের হাতে। ভারত ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম|| ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ৩০৯টি নগর স্থানীয় সংস্থার (পৌরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচনে…

    Continue reading
    মতভেদ কাটিয়ে যৌথ ঘোষণায় একমত ব্রিকস, ভারতের বড় কূটনৈতিক সাফল্য
    • adminadmin
    • সেপ্টেম্বর ১২, ২০২৬

      আন্তর্জাতিক ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব