পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা(খুলনা):-

দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সমাবেশে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও উপস্থিত ছিলেন ।নতুন রাস্তা নির্মাণে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।প্রসঙ্গত যে,উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে । ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর।পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিলো গতকাল।বাংলাদেশের রাস্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক,দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে “আফাজউদ্দিন ট্রাস্ট।এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি।তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা।নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরনো সংকীর্ন ভাঙ্গাচোরা এবং বিলীনপ্রায় রাস্তা রয়েছে।এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে।সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব