
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের বহু কাঙ্ক্ষিত চৌমুহনী খাল খনন, উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
বুধবার (৩০ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, আগামী বর্ষার আগেই কাজটি দ্রুত শেষ করে এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে হবে। এ জন্য চৌমুহনী পৌরসভার প্রকৌশল বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে চৌমুহনী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। বেগমগঞ্জ উপজেলার সাবেক ইউএনও আরিফুর রহমানের সাথে এ প্রকল্পটি অনুমোদনে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…
















