
নোয়াখালী প্রতিনিধি
চাটখিলে মায়ে সাথে অভিমান করে নবম শ্রেণির শিক্ষার্থী’র আ*নোয়াখালীর চাটখিল উপজেলায় মায়ের সাথে অভিমান করে আ*ত্মহত্যা করেছে ফাতেমা আক্তার মিথিলা (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।
আত্মহত্যাকারী ফাতেমা আক্তার মিথিলা উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকার প্রসাদপুর গ্রামের মুন্সিবাড়ির মহিনউদ্দিন ও লুৎফুন নাহার দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায় , গত বুধবার রাতে মিথিলার প্রেমের বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে অভিমান করে সে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে, মিথিলা ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন।
আরও পড়ুন…
















