
মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও জনকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আবু ইউসুফ। প্রধান অতিথি ছিলেন সাবেক সফল মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং কেক কেটে উদ্বোধনী আনুষ্ঠান সম্পন্ন করা হয়। পরে শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য ও সমাজকল্যাণে অনন্য অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধক তরুণ উদ্যোক্তা জহিরুল হক সোহেল বলেন, “গুণীজনদের সম্মান জানানো সমাজের নৈতিক দায়িত্ব। এই সংবর্ধনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু বলেন, “যারা আজ সম্মানিত হলেন তারা সমাজকে আলোকিত করেছেন। নতুন প্রজন্মকে তাদের পথ অনুসরণ করতে হবে।”
হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
















