নোয়াখালীতে ঈদের জামাতে নারী-পুরুষের সাম্য

নোয়াখালী প্রতিনিধি: সারাদেশের মত নোয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার মত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে সেখানে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। ইসলামের স্বর্ণ যুগের নারী-পুরুষের সাম্যের উজ্বল দৃষ্টান্ত যেন এই ঈদগাহে ফুটে উঠেছিলো। নানা রংয়ের কাগজ-আর বেলুন দিয়ে সাজানো ইদগাহে যেন সব বয়সী নারী-পুরুষ আর শিশুদের মিলন মেলায় পরিনত হয়েছিলো।

সোমবার (৩১ মার্চ ) সকাল ৮ টায় চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি স্বতঃস্ফূর্ত ভাবে এই জামায়াতে অংশগ্রহণ করে। এসময় কানায়-কানায় পূর্ণ হয়ে যায় স্কুল মাঠ। জামায়াতে খুতবা দেন হেযবুত তওহীদ সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম। খুতবায় তিনি বিশ্বের মোসলমানদের ঐক্য-ভ্রাতৃত্বের প্রতি গুরুত্বারোপ করেন। বিশ্ব ও রাষ্ট্রের এই সংকটময় অবস্থায় আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সা:) এর প্রকৃত ইসলামের গুরুত্ব তুলে ধরেন।

ঈদের জামাতে অংশগ্রহণ করতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা সহ আশপাশের জেলাগুলা থেকেও জামায়াতে অংশ নিতে এসেছেন অনেকেই। তাদের একজন হাসনা আক্তার। স্বামীর সাথে তিন সন্তান সহ এসেছেন ঈদের জামায়াতে। কথা হলে জানান, তার বাবার বাড়ি সোনাইমুড়ীর পোরকরা গ্রামেই। গত দুই বছর এখানে খোলা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। গত বছর তিনি এসেছিলেন জামায়াতে নামাজ পড়তে। এবছরও এসেছেন। আগের চেয়ে নারী মুসল্লির সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।

ষোড়শী তিন কিশোরী হাতে জায়নামাজ নিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে প্রবেশ করছেন ইদগাহে। তাদের সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানায়, এবারই প্রথম ঈদুল ফিতরের জামায়াতে অংশ নিচ্ছেন। এর আগে কখনো এভাবে ঈদগাহে নামাজ পড়েননি। তারা শুনেছেন এই ঈদগাহে নারীদের জন্য আলাদা প্যান্ডেল, ওয়াশরুম, ওযুর ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তাই বান্ধবীদের সাথে নিয়ে নামাজ পড়তে এসেছেন।

একই পথ দিয়ে নাতনীকে সাথে নিয়ে নামাজের উদ্দেশ্যে আসছিলেন ষাটোর্ধ কুলসুম বিবি। তিনিও জীবনে প্রথম জামায়াতে ঈদের নামাজ পড়বেন। জানালেন ছোটবেলায় বাবা-ভায়েরা ঈদের নামাজে আসলেও তাকে নেওয়া হতো না।তবে বিভিন্ন হাদিস থেকে তিনি জেনেছেন, রাসুল সা: এর সময়ে নারীরা মসজিদে নামাজ পড়তেন, হ্বজে যেতেন। ঈদের জামাতেও নারীরা অংশ গ্রহণ করতেন। আজকে নারীদের সাথে ঈদগাহে জামাতে নামাজ পড়তে আসায় ছোটবেলার ইচ্ছা পূরণ হচ্ছে বলেও জানান তিনি।

এমনই নানা অনুভূতি নিয়ে নারীরা এসেছিলেন চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের জামায়াতে। নামাজ শেষে কেউ কোলাকুলি করছেন একে অপরের সাথে, কেউ আবেগ আপ্লুত হয়ে পড়ছেন দোয়ার মোনাজাতে। এই জামায়াতে নারীদের প্যান্ডেলে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন নারী। যারা এখানের শৃঙ্খলা ও নারী মুসল্লিদের দেখভাল করার দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে থেকে তাহমিনা খানম রুপা জানান, এখানে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ পথ ও আলাদা প্যান্ডেল রয়েছে। বেশ কয়েক বছর থেকে পোরকরার শহিদী জামে মসজিদের পক্ষ থেকে এমন আয়োজন করা হচ্ছে। এর আগে মসজিদ প্রাঙ্গনে ঈদের জামায়াত হতো। এখন স্কুলের মাঠে ঈদের জামায়াত হচ্ছে।

সামাজিক কোন বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, একসময় অনেক মোল্লা-মুফতিরা নারীদের জুম্মায় অংশ গ্রহণ ও ঈদের জামায়াত নিয়ে বিরোধিতা করতেন। তবে এখন অনেকেই এটা সমর্থন করছেন। দেশের বিভিন্ন স্থানে নারীরা মসজিদে ও ঈদগাহে জামাতে অংশ গ্রহণ করছেন। তাছাড়া প্রকৃত ইসলামের যুগে নারীরা রাসুল সা: এর সাথে থেকে যুদ্ধ করেছেন, নামাজ ও হ্বজে অংশ নিয়েছেন। এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না।

নামাজ শেষে মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে। নামাজে যেসকল শিশুরা অংশ গ্রহণ করে তাদের মধ্যে যারা রোযা রেখেছে সেসব বাচ্চাদের পুরস্কারও দেওয়া হয় ঈদগাহের খতিবের পক্ষ থেকে। সব মিলিয়ে নারী-শিশু ও পুরুষ মুসল্লিদের মাঝে যেন ঈদের আনন্দের ভিন্ন আবহের প্রকাশ ছিলো এই ঈদগাহে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব