
মো.রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ শফিকুল ইসলাম জেলার সামগ্রিক উন্নয়ন, শান্তি–সম্প্রীতি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, আইন–শৃঙ্খলা, শিক্ষা খাত এবং নাগরিকসেবার মানোন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।
জেলা প্রশাসক মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন—
“নোয়াখালীর উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মতবিনিময়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, প্রশাসন সর্বদা জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সেবা দিতে বদ্ধপরিকর।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং ধর্মীয়–সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#Noakhali #DCOffice
















