
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এক মেধাবী ছাত্র।
কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ভর্তি হওয়ার খরচ বহন করা তাদের পক্ষে ছিল অসম্ভব।
❝সবার মত বিশ্ববিদ্যালয়ের গেট পেরিয়ে নিজের স্বপ্নের যাত্রা শুরু করতে চেয়েছিলাম…
কিন্তু টাকার অভাবে সবকিছু থেমে যাচ্ছিল❞ — এমনটাই বলছিল সেই শিক্ষার্থী।
ঠিক তখনই সামনে আসেন নোয়াখালী জেলা ছাত্রদলের একজন উদার মনের নেতা হাসিবুল হোসেন। তিনি কোনো চিন্তা না করেই শিক্ষার্থীর পুরো ভর্তি খরচের দায়িত্ব নিয়ে নেন।
তিনি বলেন —❝ছাত্র রাজনীতি শুধু স্লোগান বা পোস্টারে সীমাবদ্ধ নয়,
যখন একজন মেধাবী শিক্ষার্থী বিপদে পড়ে, তখন তার পাশে দাঁড়ানোই সত্যিকারের দায়িত্ব❞।
সমাজে অনেক বড় বড় কথা বলা মানুষ আছে, কিন্তু এমন করে চুপিচুপি কারও স্বপ্ন বাঁচিয়ে দেওয়ার মানুষ খুব কমই দেখা যায়।
এই কাজটাই প্রমাণ করে, ছাত্র রাজনীতির মধ্যে এখনও আলো আছে, মানবতা আছে।
– এই রকম মানবিক মানুষদের সংখ্যা বাড়ুক।
মেধা যেন কখনও টাকার কাছে হার না মানে।
সংবাদটি শেয়ার করুন
















