নিহত আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের বিক্ষোভে হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন  ২৮ নভেম্বর এ উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এ উপহার দারুণ ভূমিকা রাখবে।

জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।
দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অ্যাশ ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি। ‘শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১ কোটি টাকার উদ্যোগ’ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে।

এর মাধ্যমে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেওয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলদের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। helpnhelper.com এ উপহার দেওয়ার ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে 01841040543 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

গত ২৬ নভেম্বর বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। গত বুধবার চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুলকে দাফন করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটির নানিয়ারচরে শুরু হয়েছে ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’। বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়…

    Continue reading
    ১০ হাজার ভুয়া চিকিৎসকের রমরমা বাণিজ্য, চোখে সর্ষে ফুল দেখছেন রোগীরা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

    ভারতে কেনা ডিগ্রিতে দেশে ‘ডাক্তার’!   বিশেষ প্রতিনিধি,বিডিনিউজ24.com: এসএসসি বা এইচএসসি-তে মানবিক (আর্টস) বিভাগের গণ্ডি পেরোলেও নামের আগে জ্বলজ্বল করছে ‘ডাক্তার’ শব্দ! কোনো মেডিকেল কলেজে পড়ালেখার পাঠ নেই, নেই কোনো…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব