
বিনোদন ডেস্ক: বিষ্ণোই গ্যাংয়ের হুমকি এবং বাড়ির সামনে গুলি চলার মতো একের পর এক ঘটনায় বাড়ছে সালমান খানের প্রাণনাশের আশঙ্কা। নিজের নিরাপত্তা আরও জোরদার করতেই এবার সাড়ে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন বলিউডের ভাইজান।
জানা গেছে, সালমান খানের কাছে এর আগেও একাধিক বুলেটপ্রুফ গাড়ি ছিল। তবে সম্প্রতি নতুন করে এই দামি গাড়িটি কেনার কারণ হিসেবে নিরাপত্তাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
১৯৯৮ সালে রাজস্থানে একটি ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে জড়িয়ে পড়েন সালমান। সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন তিনি।
এছাড়া ওই বছরের নভেম্বরে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমেও প্রাণনাশের হুমকি আসে সালমান খানের উদ্দেশে। এরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ।

















