ঢাকা থেকে যুবতীর লাশ চাটখিলে এনে দাফন, নানা প্রশ্ন জনমনে

গোলজার হানিফ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে এক যুবতীর লাশ এনে নোয়াখালীর চাটখিলে দাফনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে প্রাইভেটকারের ভেতরে আনা হয় লাশটি। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মাইজের বাড়ির পারিবারিক কবরস্থানে মেয়েটিকে দাফন করা হয়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন অনেকে। রহস্যময় বিষয়টি নোয়াখালী জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুরের মৃত ডাক্তার নুরুল হক চৌধুরীর ছেলে মাহাবুব হক চৌধুরী বাবর। ঢাকা ও চট্টগ্রামে তার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। নিহত ওই যুবতী মাহাবুব হক চৌধুরী বাবরের ঢাকার বাসায় কাজ করতেন বলে লোকমুখে জানা গেছে।

সোমবার(৭ এপ্রিল) বিকালে মেয়েটি মারা গেলে ঢাকা থেকে গভীর রাতে লাশ প্রাইভেটকারে করে উত্তর রামনারায়ণপুর এলাকার মাইজের বাড়িতে আনা হয়। পরে গোসল, জানাজা শেষে সকালে মাইজের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে কি কারণে বা কিভাবে মেয়েটি মারা গেছে তার কারণ জানাতে পারেনি এলাকাবাসী।

রাম নারায়ণপুরের আব্দুল মালেক জানান, তিনি মাহবুবুল হক চৌধুরী বাবরের মামাতো ভাই। খুব ভোরে প্রাইভেটকারে করে মেয়েটির লাশ এখানে আনা হয়। যার লাশ দাফন করা হয়েছে সেই মেয়েটি বাবরের ঢাকার বাড়িতে গত তিন বছর থেকে গৃহপরিচারিকার কাজ করতো বলে তিনি জেনেছেন।

মাহাবুবুল হক চৌধুরীর চাটখিলের বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন আব্দুল আলী। তিনি জানান, রাত পৌনে বারোটার সময় বাবর সাহেব তাকে মোবাইলে কল দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন ঢাকা বাসার গৃহকর্মী মেয়েটি মারা গেছে। মেয়েটি তার দুঃসম্পর্কের আত্মীয়। এজন্য লাশটি বাবর সাহেব নিজের পৈত্রিক কবরস্থানে দাফন করবেন। এর পর ভোর রাতে গাড়িতে করে বাবর সাহেবের মা জাহানারা বেগম, ছোট বোনের জামাই মানিক মিয়া ও তার স্ত্রী লাশ নিয়ে বাড়িতে আসেন। কিভাবে মেয়েটি মারা গেছে তা তিনি শোনেনি। তবে কবর খোঁড়া ও জানাযায় অংশ নিয়েছিলেন।

রামনারায়ণপুরের আলেয়া বেগম সম্পর্কে চৌধুরী বাবরের মামাতো ভায়ের স্ত্রী। তিনি ওই যুবতীর লাশ গোছলের কাজে সহায়তা করেছিলেন। কিভাবে মেয়েটি মারা গেছে এমন প্রশ্নে জানান, তার ভাবি( বাবরের স্ত্রী) জানিয়েছেন, মেয়েটি তাদের বাড়িতে কাজ করতো। সোমবার তাকে রান্নাঘরের কাজ বুঝিয়ে দিয়ে ভাবি বাজারে চলে যান। পরে বাসার ফিরে মেয়েটিকে রান্নাঘরের মেঝেতে মৃত পড়ে থাকতে দেখেন।

বেবি আক্তার রামনারায়ণপুর ও আশপাশ গ্রামের শতশত নারীকে শেষ গোছল দিয়েছেন। আলোচিত এই গৃহকর্মীর লাশটিও তিনি গোসল করিয়েছেন। সকাল ছয়টার সময় মাইজের বাড়িতে যান তিনি। গোসল করানোর সময় মেয়েটির শরীর নরম ও স্বাভাবিক ছিলো। মেয়েটিকে এখানে নিয়ে আসার কিছু সময় পূর্বেই মেয়েছি মারা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। মৃত্যুর কারন তিনি জানতে পেরেছেন কি না এমন প্রশ্নে বলেন- “লাশ গোসলের সময় জাহানারা বেগম (বাবরের মা) বলেছেন, মেয়েটির মৃগী রোগ ছিল। রান্নাঘরে কাজ করার সময় হবেনে ইলেকট্রিক শকের কারণে সে মারা গেছে।” তবে মরদেহে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়া কিংবা কোন ক্ষতের চিহ্ন দেখেননি বলে যুক্ত করেন বেবি আক্তার।

অনুসন্ধানে জানা যায়, মাহবুবুল হক চৌধুরী বাবর বাংলাদেশ রিকন্ডিশন্ড ভ্যাসেলস ইমপোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বিএআরভিডা) এর ট্যাক্স, ট্যারিফ, ভ্যাট ও পলিসি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এফবিসিসিআই) এর সদস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও দেশের বাইরে ভ্রমণ করেছেন তিনি। ঢাকা ও চট্টগ্রামে মাহাবুবুল হকের বিভিন্ন ব্যবসা রয়েছে। বছরে দু’একবার গ্রামের বাড়িতে আসেন। গত মঙ্গলবার ভোররাতে তার বাসার গৃহকর্মীর লাশ নিজস্ব গাড়ির পেছনের ডিকিতে করে চাটখিলে আনা হয়। সে সময় গাড়িতে মাহবুবুল হক চৌধুরী বাবরের মা জাহানারা বেগম, ছোট বোনের জামাই মানিক মিয়া ও তার স্ত্রী ছিলেন। ১৩/১৪ বছর বয়সী ওই গৃহকর্মীর নাম মার্জিয়া আক্তার। খুব ভোরে গোসল শেষ করা হয়। প্রাচীর ঘেরা বাড়ির উঠানে অল্পসংখ্যক লোক নিয়ে জানাজা সম্পন্ন করা হয়। পরে পৌত্রিক কবরস্থানে মেয়েটিকে সমাহিত করা হয়। মাটি দেওয়া শেষ হতেই চাটখিল ছাড়েন মাহবুবুল হক চৌধুরী পরিবারের সদস্যরা।

এবিষয়ে মুঠোফোনে কথা হলে মাহবুবুল হক চৌধুরী বাবর বলেন, গৃহকর্মী ওই মেয়েটির বাবা-মা কেউ নেই। দীর্ঘদিন থেকে মেয়েটি তাদের বাড়িতে কাজ করছে। মেয়েটির মৃগীরোগ ছিলো। সোমবার(৭ এপ্রিল) দুপুরের খাবার শেষে নিজের রুমে বিশ্রাম নিতে যায়। বিকাল শেষে ঘুম থেকে উঠছেনা দেখে রুমে গিয়ে ডাকলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্য বিবেচনা করে মেয়েটিকে নিজের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান মাহাবুবুল হক। মেয়েটিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছিলো কিনা এমন প্রশ্নে জানান, মেয়েটি বিকালে ঘরের ভেতরে মৃত অবস্থাতেই পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত থাকায় তাকে আর হাসপাতালে নেওয়া হয়নি।

মেয়োটির লাশ ঢাকা থেকে পরিবহন করে চাটখিলে আনা হবে এই বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও চাটখিল থানাকে অবগত করা হয়েছিলো কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমার বাবার লাশ ঢাকা থেকে চাটখিলে নিয়ে কবর দেওয়া হয়েছে সেসময় তো থানা পুলিশকে জানানোর প্রয়োজন হয়নি। মেয়েটিকে আমি নিজের পরিবারের একজন সদস্য হিসেবে দেখি। এজন্য প্রশাসনকে বিষয়টি জানানোর প্রয়োজনীয়তা অনুভব করিনাই।” এছাড়া লাশটি এম্বুল্যান্সে করে নিয়ে আসার কথা বলেছেন মাহাবুবুল হক। তবে এলাকার কেউ এম্বুল্যান্সটি দেখেনি বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

এবিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, চাটখিলের উত্তর রামনারায়ণপুরে ঢাকা থেকে আনা গৃহকর্মীর লাশ দাফনের বিষয়ে অফিসিয়ালি তিনি কিছুই জানেন না। তবে লোকমুখে এমন ঘটনার বিষয়ে তিনি শুনেছেন।

মাহাবুবুল হকের পরিবার নিহত মেয়েটিকে তাদের বাড়ির কাজের মেয়ে বলে প্রচার করেছেন গ্রামবাসীর কাছে। তবে মেয়েটি আদৌও গৃহকর্মী কি না তার প্রমান মেলেনি। তাছাড়া ঢাকা থেকে আনা লাশ চাটখিলে দাফনের বিষয়ে নানা রহস্যের জন্ম দিচ্ছে জনমনে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব