ঠাকুরগাঁওয়ে খেজুরের রসে তৈরি পাটালি

👤মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

গ্রামবাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহ ও রস থেকে পাটালি (গুড়) তৈরি করছেন মৌসুমি গাছিরা। শীতের আগমনের শুরু থেকেই এ কাজে ব্যস্ত তাঁরা। হালকা কুয়াশার মধ্যে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এ দৃশ্য চোখে পড়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের খেজুরবাগানে। প্রতিবারের মতো এবারও ঐ গ্রামে শুরু হয়েছে খেজুরের পাটালি উৎপাদন। সুগার মিলের মোহন ইক্ষু খামার খেজুরবাগানে এবার ৮ লাখ ৮৩ হাজার টাকায় ৭ শতাধিক গাছ বার্ষিক চুক্তিতে লিজ নিয়ে গুড় তৈরি শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ আব্দুল । তাঁর এ বাগানে কাজ করছেন নাটোরের লালপুর থেকে আসা ৬ জন কৃষিশ্রমিক। প্রায় ১০ একর জমিতে গড়ে উঠেছে এ খেজুরের বাগান। রস ভোরের সূর্য ওঠার আগেই গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জ্বাল দিয়ে শ্রমিকরা তৈরি করছেন পাটালি। গুড় তৈরির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন আসছেন প্রকৃতিপ্রেমীরা।
জানা যায়, অক্টোবরের শুরু থেকে গাছের পরিচর্যা করছেন গাছিরা। নভেম্বরের শুরু থেকে সীমিত পরিসরে পাটালি বানানোর কাজ করছেন শ্রমিকরা।
প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি পাটালি উৎপাদন হয়। সেই সঙ্গে ১০০ টাকা লিটারে খেজুরের রস ও পাটালি বিক্রি করছেন ৩০০ টাকা কেজি করে।
খেজুরের বাগানে রস খেতে এসেছেন প্রকৃতিপ্রেমী আবু রায়হান , কালাম সহ বেশ কয়েকজন। তাঁরা বলেন, ‘অনেক ভোরে এসেছি এ বাগানে। সরাসরি রস সংগ্রহ ও রস দিয়ে কীভাবে গুড় তৈরি হচ্ছে তা দেখলাম।
গ্রামীণ ঐতিহ্য এটি, দেখে অনেক ভালো লাগল। রস কিনেছি ১০০ টাকা লিটারে আর গুড় ৩০০ টাকা কেজি। ’ আরেক প্রকৃতিপ্রেমী রাশিদা, সুলতানা ও খতেজা বলেন, ‘বান্ধবীরা মিলে এসেছি এ বাগানে। এবারই প্রথম আসা। পরিবেশটি অনেক সুন্দর। বিশেষ করে কুয়াশার সকালে খেজুর গাছের দৃশ্যটি অসাধারণ লাগে। আর গুড় বানানো এ প্রথম দেখলাম। সেই সঙ্গে গুড় খেলাম, বেশ মজাদার। ’ বাগানমালিক মো. সেলিম মিয়া বলেন, ‘আমরা অক্টোবরেই গাছের পরিচর্যা শুরু করেছি। নভেম্বরে রস সংগ্রহ করছি। সেই সঙ্গে অল্প পরিসরে পাটালি বানানোর কাজ করছি।
প্রতিদিন অনেক দর্শনার্থী আসছেন। তবে শীত এখনো সেভাবে না পড়ায় আমাদের রস উৎপাদন তেমন হচ্ছে না। আমরা প্রতিটি হাঁড়ি মশারি দিয়ে ঢেকে দিয়েছি; যাতে কোনো পাখি মুখ দিতে না পারে। আশা করি শীত বাড়ার সঙ্গে সঙ্গে রসের উৎপাদন বাড়বে। আমরা লাভবান হবো। ’

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব