টেস্টেই অধিনায়কত্ব শেষে হচ্ছে শান্তর!

ক্রীড়া ডেস্ক: অধিনায়ক হিসেবে কী তার শেষ টেস্ট! নাজমুল হোসেন শান্ত জানতেন কলম্বো টেস্টের আগে তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে। উত্তরটা তিনি সাজিয়েও রেখেছিলেন। অনুশীলনে যাওয়ার আগে ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে চলে এলেন এসএসসি ক্রিকেট ক্লাবের সামনে কিছুক্ষণ হাসিমুখে গল্পে মাতলেন সংবাদকর্মীদের সঙ্গে। তবে বুঝতে বাকি রইলো না সেই হাসির আড়ালে লুকিয়ে আছে একটা চাপা দীর্ঘশ্বাসও।

সেই প্রশ্নের জবাবে শুরুতেই ‘নো কমেন্টস’ বললেন। পরে অবশ্য একটু রহস্য রেখেই মুখে হাসি নিয়ে বললেন, ‘আলোচনা (নেতৃত্ব ছাড়ার বিষয়ে) তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। এ নিয়ে কথা বলতে চাই না। একজন অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে আমি এখন টেস্ট ম্যাচটাই ভালোভাবে শেষ করতে চাই। আলোচনা আলোচনার জায়গায় থাক।’

তার মানে শান্ত হয়তো মনে মনে কোন একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। গল টেস্টের আগেই শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়। পরে জানা যায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে শান্তর সঙ্গে আলোচনা না করেই। সেই থেকেই গুঞ্জন শান্ত হয়তো এমন সিদ্ধান্তে বিরক্ত। গতকালের কথাতেও তা স্পষ্ট।

কাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। যদিও এই ম্যাচ নিয়ে আলোচনা কমই হলো। শান্তর সামনে ঘুরেফিরে এলো গল টেস্ট আর নেতৃত্ব। বিশেষ করে গল টেস্ট ড্র’র পর থেকেই অভিযোগের আঙুল অধিনায়ক শান্ত ও দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীমের দিকে।

বলাবলি হচ্ছে পঞ্চম দিন তাদের দু’জনের ব্যাটিংয়ের কারণেই ম্যাচটি ড্র হয়েছে। এ নিয়ে শান্ত’র কন্ঠে কড়া প্রতিবাদ। টাইগার অধিনায়ক বলেন, ‘হয়তো ঝুঁঁকি নিতে পারতাম বা আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল, এ রকম অনেকে যার যার জায়গা থেকে বলতেই পারেন। তবে আমার মনে হয় না, না জেনে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে আক্রমণ করা উচিত।’

সেদিন ঝুঁকি নিলে ম্যাচের ফল কী হতে পারতো তা নিয়ে ভিন্নমত থাকলেও ক্রিকেটাররা বিশ্বাস করেন শ্রীলঙ্কাও জিতে যেতে পারতো। কারণ গলের উইকেট পঞ্চম দিনও ছিল ব্যাটারদের জন্য সহায়ক। সময় পেলে লঙ্কানরা নিজেদের মাঠে জয় ছিনিয়ে নেয়ার সব চেষ্টাই করতেন। টাইগার অধিনায়ক ষ্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দলের যারা আছেন কেউ নিজের জন্য খেলেন না।

বেশ হতাশ কন্ঠে তিনি বলেন, ‘ব্যক্তিগত মাইলফলকের জন্য আমাদের ড্রেসিংরুমে কেউ খেলে না। কন্ডিশন দেখে এবং ড্রেসিংরুমে থাকা কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে কথা বলে দলের জন্য যেটা ভালো মনে হয়েছে, সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’

গলে প্রথম ইনিংসে ১৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে বৃষ্টি আসার আগে ৪৯ করে আউট হয়ে যান মুশফিক। দলের এই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে এমন আলোচনায় বেশ বিরক্ত শান্ত।

তিনি বলেন. ‘মুশফিক ভাই এত বছর ক্রিকেট খেলেছেন, আমার মনে হয় না ওই ১ রান নিয়ে অনেক বড় কিছু উনি অর্জন করে ফেলতেন। দলের জন্য তিনি কী করেছেন তা আমরা সবাই জানি।’ শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে ড্র করাও যে অনেক দারুণ ফল সেটিও জানিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো স্মৃতি খুব বেশি নেই। তারপরও এ রকম একটা টেস্টে আমরা দাপট দেখিয়ে ড্র করতে পেরেছি, এটা ভালো। সব মিলিয়ে গত টেস্টটা আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি এই টেস্টেও সেটা পারব।’

তবে এই সব থেকে বের হয়ে টাইগার অধিনায়ক থাকতে চান কলম্বো টেস্ট নিয়ে। জানিয়ে দিলেন ম্যাচের আগে এমন আলোচনা দলের জন্য ক্ষতিকর। তাই এমন কিছু হলে তা কোনো সিরিজের বেশ আগেই শেষ হওয়া উচিত। অন্যদিকে জ্বর নিয়ে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন টাইগারদের নয়া ওয়ানডে অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। খেলতে পারেননি গল টেস্টে। তবে কলম্বো টেস্টে মিরাজ একাদশে ফিরবেন এমনটাই জানিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘মিরাজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাটিং-বোলিং দুইভাবেই সে অবদান রাখতে পারে। ও দলে আসায় ব্যাটিং, বোলিং আরও ভালো হবে আশা করি। আশা করব মিরাজ গত সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে পারফরম করেছে, সেভাবেই খেলবে।’

Facebook Comments Box
  • Related Posts

    যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত
    • adminadmin
    • সেপ্টেম্বর ১০, ২০২৬

      শ‌হিদুল ইসলাম, চট্টগ্রাম চ্যাম্পিয়ন, হবিগঞ্জ-সিলেট রানার্স-আপ; কাউন্সিলর, কমিউনিটি লিডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা যুক্তরাজ্যের উত্তর লন্ডনের এনফিল্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো ব্রিটিশ বাংলাদেশি…

    Continue reading
    ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু বিসিবির; কাল থেকে ক্যাম্প
    • adminadmin
    • জুলাই ৫, ২০২৬

    ​ক্রীড়া প্রতিবেদক: ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের আশানুরূপ ফল না আসায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আগামী ২০২৮ সালের আসরকে সামনে রেখে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী নতুন মিশন শুরু করেছে। এই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব