জ্যোতি ফোরামের উদ্যোগে ৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

সম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

“শৈশব থেকেই শিশুদের সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন। ধর্ম মানুষকে ভদ্র, বিনয়ী, পরমতসহিষ্ণু এবং যুক্তিবাদী হতে শেখায়। শিশু-কিশোরদের সংকীর্ণতা থেকে বের করে তাদের সুপ্ত প্রতিভার কল্যাণকর বিকাশ করা, উন্মুক্ত মনের অধিকারী করা এবং মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করার একটি প্রচেষ্টা জ্যোতি ফোরামের এই আয়োজন।”

বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরিফ মহান ২৬শে আশ্বিন উপলক্ষে জ্যোতি ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
ফটিকছড়ির হারুয়ালছড়িস্থ পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদ সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত।

সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আনোয়ার, মোহাম্মদ আব্দুল মান্নান, এস. এম. এমরান, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মোহাম্মদ শফিউল আজিম সুমন, রাজর্ষি বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ গোফরান উদ্দীন, আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের সভাপতি জনাব মোহাম্মদ আজম, সহ-সভাপতি মোহাম্মদ এহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম এবং শোকর-এ-মওলা মঞ্জিল নির্বাহী পর্ষদের সদস্য মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী ও মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, জ্যোতি ফোরাম ও আশেকানে হক ভাণ্ডারীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপস্থিত বক্তৃতা, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা—এই পাঁচ বিষয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব