
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসিফ পারভেজের নাম উল্লেখ করে মুঠোফোনের মাধ্যমে প্রতারনার চেষ্টা করা হচ্ছে। একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এই চেষ্টা চালাচ্ছে প্রতারকেরা।
জানা যায়, ০১৭৩৭-০১৫১৮৫ নাম্বার ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা করা হয়েছে।
এবিষয়ে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসিফ পারভেজ বলেন, তার নাম ও ছবি সম্বলিত হটসআপ একাউন্ট তৈরী করে অনেকের সাথে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। সোনাইমুড়ী উপজেলার একজন রাজনৈতিক নেতার মাধ্যমে তিনি প্রতারণা চেষ্টার বিষয়টি জানতে পেয়েছেন। তিনি এই সকল প্রতারকদের বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
















