
নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনয়নপত্র বিতরণেরপ্রথম দিনে মাত্র ৪৭ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। অন্যদিকে হল সংসদেরমনোনয়ন নিয়েছেন ৮৬ জন। আগামীকাল উল্লেখযোগ্য হারে মনোনয়ন সংগ্রহের সংখ্যাবাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত পুরাতন রেজিস্ট্রার ভবনের জাকসু নির্বাচনকমিশন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন।
মঙ্গলবার শেষদিনে একই সময়ের মধ্যে মনোনয়নপত্র উত্তোলন ও জমা করা যাবে। তবেমনোনয়ন ফরম জমাদানের ক্ষেত্রে প্রার্থী নিজে উপস্থিত থেকে জমা দিতে হবে।
দলীয় প্যানেলের নামে নির্বাচনে না গেলেও ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদেরপ্যানেলে প্রথম দিনে ১৫ জনের বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রশিবির দলীয় প্যানেলেনির্বাচনে যাবে না। সংগঠনের নেতা–কর্মী ও শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্টদের নিয়ে আমাদেরপ্যানেল হবে। প্রথম দিনে আমাদের ১৫ জনের অধিক মনোনয়ন ফরম নিয়েছেন।আগামীকাল বাকিরা নেবে।
শাখা ছাত্রদলের পক্ষ থেকে চারজন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তারা হলেন, শাখাছাত্রদলের সদস্য (অব্যাহতিপ্রাপ্ত) আব্দুল গফফার জিসান, মীর মশাররফ হোসেন হলছাত্রদলের সভাপতি শেখ সাদী ও একই হলের সিনিয়র সহ–সভাপতি আরশাদ হাবীব এবংবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একে এমরাশিদুল আলম সমকালকে বলেন, প্রথম দিনে সংখ্যাটা তুলনামূলক কম হয়েছে। তবেআশা করি আগামীকাল উল্লেখযোগ্য হারে মনোনয়নের সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত কোনোঅপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিউজটি শেয়ার করুন


















