জমি দখলও হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জমি দখল, ভয়ভীতি, হামলা ও মামলায় সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় টেপাখরিবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী টাপুরচর এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল মোতালেব হোসেন পাঞ্চু মল্লিকের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে চরের সরকারি ও ব্যক্তিমালিকানাধীন শতাধিক বিঘা জমি দখলের চেষ্টা করছে। দলিল জালিয়াতি, হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব দেখিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

বক্তারা জানান, মোতালেব পাঞ্চুর ছেলে ফারুক হোসেন শেখ হাসিনার ওপর হামলার একটি মামলায় ৪৬ নম্বর আসামি ছিলেন। রাজনৈতিক সুরক্ষা পেয়েই তারা এলাকায় দুঃসাহসী হয়ে ওঠেন এবং হামলা-মামলার ভয় দেখিয়ে বহু পরিবারকে ঘরছাড়া করেছেন বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগীরা জানান, বারবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দখলচেষ্টা আরও বেড়ে গেছে। তাদের ভাষ্য, দিনের পর দিন হয়রানি ও হুমকির মুখে নিজের জমিতে কাজ করতে পারছেন না তারা। আইনের সঠিক প্রয়োগ হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

ভুক্তভোগী কৃষক চান মিয়া বলেন, “বাপ-দাদার আমলের জমি। এখন এসে বলে জমি তাদের। কাগজ চাইলে হুমকি দেয়। মামলায় জড়িয়ে ঘরছাড়া করার ভয় দেখায়।”

গৃহবধূ কদভানু বেগম বলেন, “এই জমিই আমাদের জীবনের ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসতে বাধ্য হবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই।”

মানববন্ধনে বক্তারা ঘোষণা করেন, “জমি দখলের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।” এ সময় তারা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখলদার চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমির সঠিক পরিমাপ নিশ্চিতের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, “ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।”

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্ত মোতালেব হোসেন পাঞ্চু মল্লিককে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।

মানববন্ধনে অংশ নেওয়া মানুষ দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদের স্লোগান ছিল, “ভূমিদস্যুদের অত্যাচার বন্ধ করো”, “হামলা-মামলা আর নয়”, “নিরীহ মানুষের জমি রক্ষা করো”।

এলাকাবাসীর আশা, দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে। তারা চান, যেন আবার নিরাপদে ঘরে ফিরতে পারে এবং শান্তিতে জীবনযাপন করতে পারে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব