
🖼️শান্ত খান,ঢাকা জেলা প্রতিনিধি।
জুলাই বিপ্লবে নিহত শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ফ্রি মেডিকেল ক্যাম্প।
এ উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাভারের শহীদদের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডের গরুর ফার্ম মাঠ (ডগরমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন)এলাকাবাসীর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
সকাল থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত সাভারের দুঃস্থ ও অসহায় শতাধিক লোকজনের ফ্রি চিকিৎসা ও ঔষধ দেয়া হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে’ আগত শতাধিক অসহায় গরীব রোগীদের মাঝে ঔষধ বিতরণ করেন। এসময় তিনি বলেন, আর্থ-সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও আজ সাভারের অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসা করা প্রয়োজন। সাভারের বাংলাদেশের মানুষ আজ অন্যায়-অবিচার ও শোষন থেকে মুক্তি পাবার প্রত্যাশায় প্রহরগুনছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর দেশে শুধু লুটপাট, গুম ও খুন করেছে। তাদের দেশ শ্বাসনের নামে দেশে অরাজগতা থেকে রক্ষা পেতে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়। ছাত্র-জনতার এই আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। তার সাথে পালিয়ে যায় তার মদদপুষ্ট দুর্নীতিবাজ সকল মন্ত্রী-এমপিরা। আত্মগোপনে চলে গেছে ফ্যাসিস্টদের দোসররা। আর এই আন্দোলনে দেশরত্ন তারুণ্যের অহংকার তারেক রহমানের ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা কারেছে। অনেকে সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন সেখ
(শহীদ আব্দুল কাইয়ুমের পিতা মোঃ আখতারুজ্জামান শহীদ সাফওয়ান আখতার সদ্যর পিতা),বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোসারফ হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ হযরত আলী ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা রাশেদুল জামান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃইয়ার রহমান উজ্জল, বিএনপি নেতা ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান,সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম, সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি,সাভার পৌর যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, হাজী মোঃ আশেক আলী মোল্লা-সভাপতি ১নং ওয়ার্ড সাভার পৌরসভা,হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী,সাভার পৌর যুবদল নেতা মোঃ সোহেল রানা, সাভার পৌর যুবদল নেতা মোঃ হেলাল প্রমুখ। এরপর শহীদদের আত্মসর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


















