
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে ভয়াবহ ও নির্মম পরিণতির শিকার হয়েছেন ইমাম সন্দার নামে এক যুবক। ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে ওই নারী ব্লেড দিয়ে অভিযুক্ত যুবকের বিশেষ অঙ্গে আঘাত করেন। এতে ওই যুবক নিজের বিশেষ অঙ্গ হারাতে বসেছেন বলে জানা গেছে। ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ইমাম।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রাতে ওই গৃহবধূকে একা পেয়ে লম্পট ইমাম সন্দার ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারী লোকলজ্জা আর সম্ভ্রম বাঁচাতে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা ব্লেড দিয়ে আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেন। ধারালো ব্লেডের আঘাতে অভিযুক্তের বিশেষ অঙ্গের সিংহভাগ কেটে যায়।
আকস্মিক এমন ভয়াবহ পরিণতির শিকার হয়ে ধর্ষক ইমাম তীব্র যন্ত্রণায় চিৎকার করে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। লোকমুখে জানা গেছে, চুরমার হওয়া শরীর ও বিশেষ অঙ্গ বাঁচানোর তাগিদে লোকচক্ষুর অন্তরালে কোনো এক গোপন স্থানে তার চিকিৎসা চলছে।
এই চাঞ্চল্যকর ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্ভ্রম রক্ষায় ওই নারীর এমন সাহসী পদক্ষেপ এলাকায় এক দৃষ্টান্ত তৈরি করেছে। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং পুলিশ অভিযুক্ত ইমাম সন্দারকে গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
আরও জানতে চোখ রাখুন…

















