
মো.রিয়াজুল সোহাগ | নোয়াখালীর বেগমগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসা ও অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে এক ‘সম্প্রীতির বেগমগঞ্জ’ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ১লা মার্চ সন্ধ্যায় চৌমুহনী মদনমোহন স্কুল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বিশিষ্ট ছাত্রনেতা ও সমাজসেবক এজিএস হানিফের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই ঐক্যের সুর প্রতিধ্বনিত হয়।
এজিএস হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহ আবদুল্লা আল বাকী, চৌমুহনীপৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন ,সাবেক ছাত্র নেতা ও তরুণ উদ্যোক্তা সাংবাদিক মো.রিয়াজুল সোহাগ,
মাহফিলে বক্তারা দলের ভেতরে দীর্ঘদিনের উপদলীয় কোন্দল ও গ্রুপিং নিরসনের ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, রাজনীতির মাঠে নিজেদের ভেদাভেদ ভুলে আদর্শিক লড়াইয়ে শামিল হওয়া এখন সময়ের দাবি। বেগমগঞ্জের মাটিতে দল ও মানুষের অধিকার রক্ষায় গ্রুপিং নয়, বরং ‘সম্প্রীতি’ই হোক রাজনীতির মূল ভিত্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহ আবদুল্লা আল বাকী, চৌমুহনী পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন। এছাড়াও অংশ নেন পৌর বিএনপির অন্যতম সদস্য জাফর আহমেদ, সাবেক যুবনেতা ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।
বক্তারা গ্রুপিং ত্যাগের আহ্বান জানিয়ে বলেন, আমাদের আচরণ যেন সবসময় শিষ্টাচারপূর্ণ ও দেশের কল্যাণে সচেষ্ট থাকে। নিজেদের ভেতরের গ্রুপিং ত্যাগ করে আমাদের এমনভাবে এগোতে হবে যা সমাজে এবং দলে ঐক্য ফেরাবে।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি জহিরুল হক সোহেল, ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত রাজু[ ইটালি প্রবাসি] বিশিষ্ট মাছ ব্যবসায়ী মো.জহিরুল ইসলাম ও সাবেক ছাত্র নেতা মো.ইয়াছিন আরাফাত আলী। মিডিয়া ও সুধী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব নেতা মো. মোজাম্মেল হোসেন কামাল, চৌমুহনী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবদুর রহিম, সাংবাদিক ও সম্পাদক নিউজ 24.com ও তরুণ উদ্দোক্তা সাবেক ছাত্র নেতা মো.রিয়াজুল সোহাগ, যুবদল নেতা ও বিএনপির আদর্শিক কর্মী মো. কামাল হোসেন টাইগার [কামাল] এবং যুবদল নেতা আবদুর রহিম ও মিরাজ হোসেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং বেগমগঞ্জের সর্বস্তরের মানুষের ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, এজিএস হানিফের এই ব্যতিক্রমী উদ্যোগ ও শীর্ষ নেতাদের এক টেবিলে বসার এই চিত্র বেগমগঞ্জের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
আরও জানতে চোখ রাখুন পরের পাতায়…

















