
স্টাফ রিপোর্টার:
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। স্পা সেন্টারের আড়ালে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকসহ একটি শক্তিশালী নারী সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গুলশান থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্পা সেন্টারে থেরাপির নামে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল—এমন সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেখানে আচমকা হানা দেয়। অভিযান চলাকালে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্পা সেন্টারের মালিক এবং তাদের নিয়োজিত নারী সিন্ডিকেটের সদস্যদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিজাত এলাকার মর্যাদা ক্ষুণ্নকারী এবং যুবসমাজকে বিপথগামীকারী এমন যেকোনো ধরনের অবৈধ স্পা ও অনৈতিক ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই কঠোর নজরদারি ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরও জানতে চোখ রাখুন…


















