কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ যে ১৬ জনের মনোনয়ন বাতিল

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের সর্বত্র চলছে মনোনয়ন যাচাই বাছাই। এরই অংশ হিসেবে কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ মোট ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।

প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন, আবু জায়েদ আল মাহমুদ ( স্বতন্ত্র), ওমর ফারুক (স্বতন্ত্র), কাজী মোহাম্মদ ওবায়েদ উল্লাহ (স্বতন্ত্র), বড়ুয়া মনোজিত ধীমন (বাংলাদেশ জাসদ), সৈয়দ মো. ইফতেকার আহসান (জাতীয়পার্টি), মো. আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. রমিজ উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি), মনিরুজ্জামান (গণঅধিকার পরিষদ), মো. ইউসুফ সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আ. করিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. মাসুদ রানা (আমজনতার দল), আবদুল্লাহ আল ক্বাফী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) ও কামরুন্নাহার সাথী (বাসদ)।

এদিকে যাচাই-বাছাই শেষে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নও বৈধতা পেয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল বলেন, ‘ছোট একটি ত্রুটির কারণে আমার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। বিষয়টি সংশোধন করে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করব।’

উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
কুমিল্লার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র শনিবার যাচাই-বাছাই করা হবে।

আরও পড়ুন,,

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব