ডেস্ক রিপোর্টা: আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) নির্বাহী ব্যুরো এক নজিরবিহীন সিদ্ধান্তে প্রধান প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ তদন্তের পর তাঁকে অপসারণের নিয়মে বড় ধরণের পরিবর্তন এনেছে।
আগের দুই স্তরের ভোটাভুটির জটিল নিয়ম বদলে এখন মাত্র এক স্তরের ভোটের মাধ্যমে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়ার নতুন নিয়ম পাস করা হয়েছে। এই নিয়ম পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আইন অঙ্গনে ব্যাপক বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।
কূটনৈতিক মহলও এই পরিবর্তনের পেছনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। জানা গেছে, আগামী ২৪শে জুলাই জাতিসংঘ সদর দপ্তরে করিম খানের ভবিষ্যৎ নিয়ে আইসিসি’র ১২৫টি সদস্য দেশ চূড়ান্ত ভোটাভুটিতে অংশ নেবে। এই ভোটের ফলাফল আন্তর্জাতিক আইনি কাঠামোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

















