
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :
লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপোলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড এবং লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর যৌথ উদ্যোগে অক্টোবর সেবা মাস–২০২৫ উপলক্ষে “শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন, ডায়াবেটিসসহ স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার ও বহুমুখী সেবা কার্যক্রম” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ফোজদারহাট সলিমপুর সিডিএ হজরত উমর (রা.) মডেল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪-এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
এছাড়া উপস্থিত ছিলেন জিএসটি কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মনোয়ারা বেগম, আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, আরসি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, লায়ন অঞ্জন শেখর দাস, জেডসি কনসার্ন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরীসহ লায়ন্স পরিবারের অন্যান্য সদস্যরা।
এই আয়োজনে শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও যত্ন বিষয়ক সেমিনার পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ড. মুকুল চন্দ্র নাথ।
ডায়াবেটিস, ভিশন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ে সেমিনার পরিচালনা করেন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী।
এছাড়া “একতাতে সমৃদ্ধি” শীর্ষক ডিজি কল বিষয়ক রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার বিচারক ছিলেন লায়ন জাহাঙ্গীর মিয়া ও লায়ন ইফতেখারুল আলম। প্রধান বিচারক হিসেবে ফলাফল ঘোষণা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী।
প্রায় ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং ১০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও নাস্তা বিতরণ করা হয়।
এছাড়া মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের জন্যও নাস্তা সরবরাহ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে পাঁচটি গাছের চারা রোপণ করা হয়।
প্রোগ্রামটি পরিচালনায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর লিও সদস্যরা এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
















