
মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জামতলা মোড়ে উপজেলা ক্যানটিনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির অন্যতম সদস্য প্রভাষক মাহবুবুর রহমান। এতে স্থানীয় ফার্মেসির মালিক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম (এসএস ড্রাগস হাউস) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) (মেসার্স সেবা ফার্মেসী)।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু (রানা মেডিক্যাল স্টোর)। সহ-সভাপতি হয়েছেন শ্রী নকুল চন্দ্র রায় (রায় ফার্মেসী), মোঃ শাহজাহান আলী (ইসলাম ফার্মেসী) ও মোঃ হেলাল উদ্দিন (মেসার্স ভাই ভাই ফার্মেসী)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ ফজলুল হক (অর্থি ফার্মেসী) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ লতিফুজ্জামান রকেট (লামিয়া ফার্মেসী)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আলতাফ হোসেন মোল্লাহ (মোল্লাহ ফার্মেসী) ও এমদাদুল হক রিপন (আমাদের ফার্মেসী)। কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ শামসুজ্জামান (নবীন ফার্মেসী) এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মোঃ মাসুদ রানা (নিউ রানা ফার্মেসী)।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী মুকুল (মেডিসিন কর্ণার)। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান (শারমীন ফার্মেসী), প্রভাষক মাহবুবুর রহমান (গ্লোরী মেডিকেল স্টোর), মোঃ আব্দুল আজিজ (শাহজালাল মেডিকেল স্টোর), আসাদুর রহমান আসাদ (মা মেডিসিন), মোঃ মাজেদুর রহমান হিরো (জুয়েল ফার্মেসী), মোঃ শাহা আলম (আদর্শ ফার্মেসী), সুবল চন্দ্র কর (দীপা ফার্মেসী), মোঃ সাহেব আলী (দেশ ফার্মেসী), বদিউজ্জামান বাবুল (বাবুল ফার্মেসী), মোঃ শাহজালাল (ভাই ভাই ফার্মেসী), মোঃ আবু বক্কর সিদ্দিক (সেবা ফার্মেসী), হাফিজুর রহমান (নিউ পপুলার ফার্মেসী), সফিয়ার রহমান (শাপলা ফার্মেসী), শফিকুল ইসলাম (মায়ের দোয়া ফার্মেসী), মোঃ ইসমাইল হোসেন (রিফাত ফার্মেসী), মোঃ আব্দুল লতিফ (অনন্যা মেডিকেল স্টোর), মোঃ সোনাউল্লাহ (সোনা মেডিকেল স্টোর), সাইফুর রহমান (হাসি মেডিকেল স্টোর) ও মোঃ মাজেদুল ইসলাম (ইসলামিয়া ফার্মেসী)।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ভেজাল ওষুধ প্রতিরোধ এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।


















