নিয়মনীতির তোয়াক্কা না করে এক কর্মস্থলেই ৫ বছর তথ্য দিতে গড়িমসি কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার

মোঃজাহিদুর রহিম মোল্লা,
রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের নিকট তথ্য অধিকার আইনে আবেদন করেও পাওয়া যায়নি তথ্য। তিনি কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে ২০২০সালের ২৯ ডিসেম্বর যোগদান করেন। যোগদানের পর থেকেই দেশীয় মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ ধরার জাল বিনষ্ট না করা, নিয়িমিত বাজার তদারকি না করা, জাটকা সংরক্ষণ কর্মসূচী, মা ইলিশ রক্ষা অভিযান ও জাতীয় মৎস্য সপ্তাহ পালনে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ সকল অভিযোগের সত্যতা যাচাই করতে গত পহেলা জুলাই তথ্য চেয়ে আবেদন করেন স্থানীয় একজন সাংবাদিক। সেখানে ২০২৩ ও ২০২৪ সালে মা ইলিশ রক্ষা, ২০২৩ ও ২০২৪ সালে জাটকা সংরক্ষণ কর্মসূচী ও ২০২৩ ও ২০২৪ সালে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের বাজেট ও বিস্তারিত ব্যায়ের হিসাব চাওয়া হয়। দীর্ঘদিন গড়িমসি করে গত ৭ আগস্ট তথ্য দেন তিনি। সেখানে তিনি ২০২৩ এ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে ৬০ হাজার টাকা বাজেট পান এবং খরচ করেন ৬০ হাজার টাকা। ২০২৪ সালে বাজেট পান ৬৫ হাজার টাকা এবং খরচ করেন ৬৫ হাজার টাকা। জাটকা সংরক্ষণ কর্মসূচীতে ২০২৩ সালে পান ৭৫ হাজার টাকা, ২০২৪ সালে পান ৭৫ হাজার টাকা এবং খরচ করেন ৭৫ হাজার টাকা। মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০২৩ সালে পান ৫০ হাজার টাকা এবং খরচ করেন ৫০ হাজার টাকা। ২০২৪ সালে পান ৪০ হাজার টাকা এবং খরচ করেন ৪০ হাজার টাকা। প্রাপ্ত বাজেটের টাকা কোন খাতে কত খরচ করেছেন সেরকম কোনো তথ্য তিনি দিতে পারেননি।
স্থানীয়রা বলেন, সরকারী নিয়মানুযায়ী একজন সরকারী কর্মকর্তা ৩ বছরের অধিক এক কর্মস্থলে থাকার নিয়ম নেই। কিন্তু কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক নিয়মনীতির তোয়াক্কা না করে উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে একই কর্মস্থলে ৫ বছর রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
বিস্তারিত জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমি যা বরাদ্দ পেয়েছি তার সব টাকাই খরচ করেছি। কোন খাতে কত টাকা খরচ করেছি তা আপনি দেখতে পারেন না। আমাদের অডিট যখন হয় তখন তারা দেখবে। আপনি দেখার কেউ না।
এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, তথ্য জানার অধিকার দেশের সকল জনগনের রয়েছে। মৎস্য কর্মকর্তা এ রকম তথ্য দিতে পারেন না। তিনি অবশ্যই আপনার চাহিত বিস্তারিত তথ্য দিবেন। কেন তিনি তথ্য দেন নি তা আমার বোধগোম্য নয়।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব