
⭕ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় নোয়াখালীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দীঘিরপাড় এলাকায় এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডভোকেট সালাহ উদ্দিন কামরান।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মো.হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান টুলু,মোহাম্মদ মনিরুজ্জামান বকশি,সৈয়দ শামসুল আলম শিমুল, মোঃ শামসুদ্দোহা, বিএনপি নেতা মোহাম্মদ সোহেল, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম সুমন, আরিফুল হক সুমন,মোহাম্মদ জুয়েল হোসেন,জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ ইউসুফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ প্রমুখ।
এসময় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
















