
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামীয়া আলিম মাদ্রাসার উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১ সেপ্টেম্বর ) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউপি’র তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামীয়া আলিম মাদ্রাসার পড়া লেখার মান উন্নয়ন করার লক্ষে মাদ্রাসার সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সিনিয়র শিক্ষক আবদুল মাজেদ এর সঞ্চালনায় ও মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আতাউর রহমান সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান একরামী, সাবেক মেম্বার আলী আক্কাস, বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত উল্ল্যা মিযাজি, নিজসেনবাগ ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জসিম।
আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
















