
নিউজ ডেস্ক
আগামী নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলেজানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্যনিশ্চিত করেন তিনি।
সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছেনির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
সংবাদটি শেয়ার করুন


















