
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
“জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে” জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা
জাতীয় নাগরিক পার্টি (NCP) শাখার উদ্যোগে ওয়েলফেয়ার ট্র্যাস্ট এলাকায় তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সুমন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আনোয়ারুল কবির, ফরহাদ আলী ও রবিউল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই দৃশ্যমান সংস্কার ও ন্যায়বিচারের পরই নির্বাচন হতে পারে।” তারা আরও বলেন, সরকারকে আসন্ন জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান তারা।


















