রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ

👤 মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী  প্রতিনিধি

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত বেসরকারি ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (৬ মে) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ক্লিনিকটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অপারেশন কার্যক্রম স্থগিত রাখতে হবে। ভবিষ্যতে ক্লিনিকের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত এবং পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ২৩ এপ্রিল রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন শাহানা বেগম (৩০)। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা সাঈদ সরদারের মেয়ে। তার স্বামীর নাম ওমর ফারুক, বাড়ি পাবনার ঢালারচরে।

এ ঘটনার পর ২৭ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন ডা. রত্না পোদ্দার (গাইনি অ্যান্ড অবস), সদস্য ছিলেন ডা. প্রদীপ কান্তি পাল (এনেসথেসিয়া) এবং ডা. মো. সোহেল শেখ (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস)। তদন্তে ক্লিনিকের নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে অনিয়ম এবং চিকিৎসা কার্যক্রমে গাফিলতির অভিযোগ উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও রতন ক্লিনিকে একাধিকবার ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মৃত প্রসূতির পরিবার দাবি করেছে, ঘটনার পর তাদের ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, এই ক্লিনিকে অহরহ এমন মৃত্যুর ঘটনা ঘটে আসছে। ফলে দুর্নাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Facebook Comments Box
  • Related Posts

    বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন
    • adminadmin
    • আগস্ট ২৭, ২০২৬

     শেরপুর প্রতিনিধি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির…

    Continue reading
    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব