স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে- হাসনাত

এ.কে পলাশ, কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। বিষয়গুলো কি আমরা একনলেজ করছি। একই সাথে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সেটিকে একনলেজ করছি। সমাজের ছিনতাই বেড়ে গিয়েছে। গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত। সেটিকে পিলোপাসিং অর্থ্যাৎ দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা হচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে ছিনতাইকারীকে ছিনতাইকারী রূপে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আহ্বান থাকবে।

নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সরকারের বিপরীত অবস্থান সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায়, আমরা দেখেছি যে জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় সরকারে একটি প্রভাব বিস্তার করার। তাদের আত্মীয়-স্বজন ভাইকে দিয়ে উপজেলা চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব বিষয় একটা আধিপত্য রাখার চেষ্টা করা হয়। আমরা ফ্রি ফেয়ার পার্টিসিপেটারি নির্বাচনের কথা বলছি। সেই জায়গা থেকে আমাদের অতীতের যেই অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে কিনা সেটির ফিল্ড পর্যবেক্ষণের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া উচিত।

ছাত্র-জনতার বিভক্তির প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির যে বিষয়টি, যে প্রপাগান্ডার বিষয়টি সেটি ৫ আগস্টের আগেও আমাদের বিরুদ্ধে ছিল। আমরা টাকা খেয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছি, ৪ আগস্ট আমরা দেশ ছেড়ে পালিয়েছি, সমন্বয় করে পালিয়ে গেছি। এই যে অভিযোগের বিষয়টি, সেটি অব্যাহত আছে। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা এসব আমলে নিচ্ছি না। বরং আমরা জাতির সংহতির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি। জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি। আমরা বিশ্বাস করি যে পলাতক হাসিনার পুনর্বাসনের দিবাস্বপ্ন যে দেখছে সেটি কখনোই বাস্তবায়িত হবে না, যতক্ষণ জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রয়েছে।এ সময় ইসলামি বক্তা নাগাইশ দরবার শরিফের পীর মাওলানা মোশতাক ফয়েজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব