
নওগাঁ প্রতিনিধি: ধ্রুবতারি ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা ৮০টি আদিবাসী পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ বিতারণ করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো জাবেদ ইকবাল, উপ- পরিচালক যুব উন্নয়ন নওগাঁ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক নুর মোহাম্মদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ শাখার সহ- সভাপতি রেজভী মোহাম্মদ রেজুয়ান । সঞ্চালনায় ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মো: সাকিল ইসলাম সামিম।
উপস্থিত ছিলেন সেলিম রেজা সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টাগণ চন্দন দেব কুমার, মৌসুমি শান্তনা, সাহিদ পরামানিক আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি গন সাওন,মৌ,আনিকা,শোভা, রেজুয়ান। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো মাহফুজ সহ কমিটির সকল সদস্য বৃন্দু।
কমিটির বক্তারা বলেন এই শীতবস্ত্র আপনাদের, আমরা শুধুমাত্র পৌঁছে দিচ্ছি।আরো বলেনশীতের কাঁপুনিতে মানবতার কান্না..কী অদ্ভুত এক দৃশ্য! শীতের কনকনে হাওয়া একদিকে গরম কাপড়ে মোটা মোটা হয়ে বসে আছি আমরা, আর অন্যদিকে কেউ যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। কাপড়ের অভাবে কাঁপছে শরীর, ক্ষুধায় কাতর হয়ে চেয়ে আছে আকাশে।
আসুন, এই শীতকে মানবতার উষ্ণতায় পরিণত করি। আসুন, দরিদ্রদের পাশে দাঁড়াই। আসুন, সত্যিকারের দানের মাধ্যমে নিজেদের জীবনকে অর্থবহ করে তুলি।সহযোগিতায় ছিলেন IPDC.প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুবদের সামাজিক কাজে এগিয়ে আসলেই দেশ পরিবর্তন করা সম্ভব। নওগাঁ জেলার সার্বিক যুবদের উন্নয়ন ব্যাপারে নানা পরামর্শ দেন।


















