রৌমারীতে দিনমজুরকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দিনমজুর লাল মিয়া (৫২) নামের একব্যক্তিকে মদের বোতল দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করা হয়।

এলাকাবাসী রফিকুল ইসলাম ও ইউনুছ আলী অভিযোগ করে বলেন, দিনমজুর লাল মিয়াকে কখনও অবৈধ ব্যবসা করতে দেখি নাই। সে একজন নিরহ ব্যক্তি। সারা বছর কাজ করে খায়। আমরা এর সঠিক তদন্ত চাই, চক্রান্তমূলকভাবে তাকে এ এ মামলায় ফাঁসানো হয়েছে। তাদের সঠিক বিচার কামনা করেন।

ভুক্তভোগি লাল মিয়ার স্ত্রী রোজিনা আকতার অভিযোগ করে বলেন, বুধবার দিনগতরাত ৩ টার দিকে রৌমারী থানার একদল পুলিশ আমার বসতবাড়ি ঘিরে ঘরে ঢুকার জন্য পুলিশ ডাকাডাকি করতে থাকে। পরে পুলিশকে বলছি কেন আমার বাড়িতে আসছেন। তখন পুলিশ আমাকে ধমক দিয়ে বলে, আপনার স্বামী মদের ব্যবসা করে এবং তার বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে। তখন আমি বলি আমার স্বামী তো কোন অবৈধ ব্যবসা করে না। পরে ঘরের দরজা খুলে দেওয়ার সাথে সাথে পুলিশ একটি মদের বস্তা তরিঘড়ি করে ঘরে ঢুকে। তখন আামি বলি আমার স্বামী তো মদের ব্যবসা করে না। তাহলে আপনারা মদের বস্তা নিয়ে কেন ঘরে ঢুকছেন বলার সাথে আমাকে লাথি মারে পুলিশ। আমার পোলা বিদেশ থেকে ৫ লাখ টাকা জমি কেনার জন্য পাঠায়ছে। ব্যাংক থেকে ওই টাকাগুলো ঘরে ট্রাংকে রাখছি, পুলিশ ট্রাংককের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।

ভুক্তভোগী লাল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম জানান, আমার পরিবারে কেউ চোরাচালানের সাথে জড়িত না। আমরা দিনমজুরী কাজ করে খাই। পুলিশ আমার বাবাকে অন্যায়ভাবে মদের বোতল দিয়ে আটক করেছে। আমি এর ন্যায় বিচার চাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আরসাদ হোসেন হেলাল বলেন, পুলিশ এখান থেকে মাদক সহকারে লাল মিয়াকে ধরে নিয়ে গেছে। এ এলাকায় বসবাস করছি আমরা জীবনও কোনদিন দেখিনি লাল মিয়া কোনদিন বিড়ি সেগারেট খায়। তারপরও মদের কাটুর্ন নিয়ে তাকে ঘর থেকে ধরে নিয়ে গেল, এটা আমাদের এলাকাবাসীর ক্ষোভ। একজন নিরহ মানুষকে এতো বড় সাজার মধ্যে কে বা কারা এই চক্রান্ত করে ফেলাইলো। এলাকাবাসীর পক্ষে আমরা এর নিঃশর্ত মুক্তি চাই এবং এর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী করছি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়ার বাড়ির রান্নাঘর থেকে মদ পেয়েছি। ওই বাড়ি থেকে দীর্ঘদিন যাপত মাদক পাচার করার ব্যাপারে সহযোগিতা করে আসছে এবং সেখানে মাদক মজুদ রাখেন। আমরা সেখানে মাদক পেয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের এক কোনে গিয়ে লুকায় লাল মিয়া। পরে তাকে মাদকের মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব