
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগন্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দার মোছা মিয়া কে বিদেশি রিভলবার ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে ৭ ই ডিসেম্বর শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে মোছা মিয়া কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোছা মিয়া আশুগঞ্জ উপজেলার মো:আলীর ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ৩ রাউন্ড গুলি, শর্টগানের ৫ রাউন্ড গুলি, ৪টি ছোরা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
দুপুরে র্যাব-৯ এর এ এস পি মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিসহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়াও এসবের বিরুদ্ধে জিরো ট্রলারন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
















