
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ছাত্রদলের পক্ষ থেকে “শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাটখিল উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার নানা বিষয়ে নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করেন। আগামীর বাংলাদেশে তাদের বিভিন্ন চাহিদার বিষয় উপস্থাপন করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এজিএস জাহাঙ্গীর খান রাসেল , নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,চাটখিল পৌরসভা যুবদলের আহবায়ক মাসুদ রানা,সোনাপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সজিব রহমান সজিব,সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি প্রমুখ।
















