রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

 

🖼️মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন,রাজশাহী:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুইটি গ্রুপ বিরোধে জড়ায়। তার মধ্যে একজন ভূয়া সমন্বয়ক দাবী করাই তাকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটে।বৃহস্পতিবার নগরীর সিএন্ডবির মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। শুক্রবার বেলা ১১টায় নগরীর বড়কুঠি কফিবারে রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উত্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সুলতান আহমেদ রাহি ছাত্রদলের আহ্বায়ক, আদিউল ইসলাম সজিব-যুগ্ম-সম্পাদক ছাত্রদল, খালিদ বিন ওয়ালিদ (আবির) আহ্বায়ক, রাজশাহী কলেজ ছাত্রদল, আহমেদ রায়হান সদস্য সচিব বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদল, মাহমুদুল হাসান লিমন সদস্য সচিব নিউ ডিগ্রি কলেজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কে কেউ কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার নিমিত্তে ভুয়া সমন্বয়ক সেজে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি পতিত স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত, ছাত্র সংগঠন নামের কলঙ্ক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর সক্রিয় নেতাকর্মীরা খোলস পাল্টে সমন্বয়ক হিসেবে আবির্ভূত হয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এরই ধারাবাহিকতায়, ০৫ আগস্ট পরবর্তী সময় হতে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজসহ রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সে নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও, স্পষ্টত সে জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত রাজশাহী জেলা ও মহানগরে কোন সমন্বয়ক কমিটি নেই।

তিনি আরও বলেন,আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুইটি গ্রুপ বিরোধে জড়ায়। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সে ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী কলেজ শাখার নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন, যা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। অথচ অত্যন্ত দুঃখের বিষয় উক্ত ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, রাজশাহী কলেজ শাখার কোন নেতাকর্মী সম্পৃক্ত নয়।

ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা কে দিয়ে এহেন ঘৃণ্য ও নেক্কারজনক ঘটনায় ছাত্রদলকে জড়ানো হয়।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে রাজশাহীতে অংশগ্রহণকারী আব্দুর রহিম এর গণমাধ্যমে দেওয়া ভাষ্যমতে তিনি বলেন “আজ একটা গ্রুপ একজন ভুয়া সমন্বয়ক এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার চেষ্টা করছিল। ওই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়ক এর বাড়ি রাজশাহী। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা ওই ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনার জের ধরেই জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপরে কে বা কাহারা হামলা করেছে। এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানার উপর হামলার ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রদলের কোন ধরনের সম্পৃক্ততা নাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে, এ ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল জিরো টলারেন্স নীতি অনুসরন করছে।

রাজশাহী মহানগর ছাত্রদলকে সুসংগঠিত ও কলঙ্কমুক্ত রাখতে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box
  • Related Posts

    কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ২৩, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা নগরীতে সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে হামলা, হুমকি, চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। একাধিক মামলা, সাধারণ ডায়েরি (জিডি) এবং প্রশাসনের…

    Continue reading
    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব