নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

রিয়াজুল সোহাগ,

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নম্বর মুছাপুর ইউনিয়নসহ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের সার ও কীটনাশক সংকটের অবসান ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে নতুন সাব-ডিলার নিয়োগ দেওয়ায় ওই এলাকার অন্তত ২ হাজার প্রান্তিক কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।

সম্প্রতি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ মাঠপর্যায়ে সার ও প্রয়োজনীয় কীটনাশকের কৃত্রিম সংকট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসার পরই তৎপর হয় জেলা প্রশাসন এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।

স্থানীয়দের অভিযোগ, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের চরম গাফিলতি ও উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে নতুন সাব-ডিলারশিপের প্রক্রিয়া আটকে ছিল। চলতি বছরের ০২ মার্চ জমা দেওয়া আবেদনটি প্রায় ছয় মাস ঝুলিয়ে রাখার পর সম্প্রতি গত আগস্টে তিনি বদলিজনিত বিদায় নেন। দায়িত্বে এমন অবহেলার পর তাঁর বদলি নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন জেগেছে।

তবে সংবাদ প্রকাশের পর নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আশীষ কুমার কর-এর নির্দেশে দ্রুত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর মাধ্যমে গত মার্চে আবেদনকৃত ‘জাহাঙ্গীর মেম্বার বীজ ভান্ডার’ (স্বত্বাধিকারী: মোঃ আবদুর ছালাম)-কে সাব-ডিলারশিপের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে জেলার বৃহত্তম উপজেলা বেগমগঞ্জের বিশাল কৃষকগোষ্ঠীর সার ও কীটনাশক প্রাপ্তি সুনিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা কৃষি অফিস। বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উপজেলার প্রায় ৬৫ থেকে ৭০ হাজার কৃষকের সার ও কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত রাখতে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। মাঠে যেকোনো অনিয়ম রুখতে তদারকি অভিযান জোরদার করা হয়েছে।

একই বিষয়ে বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবরারুল হক বলেন, “কৃষকরা যেন নির্ধারিত সরকারি দামে সার পান, তা শতভাগ নিশ্চিত করা হবে। ডিলার বা খুচরা বিক্রেতা পর্যায়ে কৃত্রিম সংকট তৈরির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক আশীষ কুমার কর ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন স্পষ্টভাবে জানান, নোয়াখালীর কোনো কৃষককে সারের সংকটে পড়তে দেওয়া হবে না। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের জিম্মি করার চক্রান্ত রুখতে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 “দেশ বিদেশের আপডেট খবর জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 49 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 56 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 47 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 92 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 66 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 61 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 51 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 57 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব