লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা, দল-মতের ঊর্ধ্বে ঐক্যের ডাক

শহিদুল ইসলাম,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:

লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে এই উৎসবের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আয়োজকরা অংশ নেন। দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার বিভাজন ভুলে ‘আমরা চট্টগ্রামবাসী’—এই একক পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার সর্বজনীন আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, চট্টগ্রাম কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়; এটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও গৌরবের এক অনন্য প্রতীক। তাই বিদেশের মাটিতে চট্টগ্রামের স্বকীয়তা ও গৌরবময় ঐতিহ্য তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দু-একদিনের মধ্যেই উৎসবের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও প্রাথমিক রূপরেখা প্রকাশ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হবে মূল কর্মসূচি।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, উৎসবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সংগীত, ইতিহাস ও গৌরবময় উত্তরাধিকার আলোকপাত করা হবে। উদ্দেশ্য—নতুন প্রজন্ম এবং বৃহত্তর ব্রিটিশ সমাজের কাছে চট্টগ্রামের স্বকীয় পরিচয় ও বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন যুক্তরাজ্যে চট্টগ্রামবাসীদের এ যাবৎকালের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মো. মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মীরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল চৌধুরী, শওকত ওসমান, রায়হান চৌধুরী টিটু, আলীম উল্লাহ রাহাত, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেল।

এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরী এবং আইঅন টিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম সাহা ও চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজামসহ কয়েকজন আয়োজনের সফলতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চার বড় নগর নিগমের নিয়ন্ত্রণ নির্দল প্রার্থীদের হাতে। ভারত ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম|| ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ৩০৯টি নগর স্থানীয় সংস্থার (পৌরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচনে…

    Continue reading
    মতভেদ কাটিয়ে যৌথ ঘোষণায় একমত ব্রিকস, ভারতের বড় কূটনৈতিক সাফল্য
    • adminadmin
    • সেপ্টেম্বর ১২, ২০২৬

      আন্তর্জাতিক ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 49 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 55 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 47 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 91 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 66 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 61 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 51 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 57 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব