দল শক্তিশালী তো সরকার শক্তিশালী-কুমিল্লায় পূর্তমন্ত্রী

এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন বলেন, পদ ইমপর্টেন্ট না, কাজ হলো ইমপর্টেন্ট। দলের নেতা একজনই, দলের চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নামে শ্লোগান হবে। ভাইদের শ্লোগানডা এবার বন্ধ করেন। আজকে যদি কুমিল্লার বিএনপি ঐক্যবদ্ধ থাকে, সবাই ভালো থাকবে। আমরা দিনকে দিন পিছাইতেছি। পদ অল্প কয়টা, এমপি অল্প কয়ডা। সবাইকে তো পদে বসানো সম্ভব না।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, অনেকগুলো শক্তির সঙ্গে লড়াই করে তারেক রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছে। সাতমাসের তেলের ভতুর্কি একমাসে দিচ্ছে সরকার। আপনারা যদি এক ও ঐক্যবদ্ধ থাকেন তাহলে সরকার থাকবে। দল শক্তিশালী হলে বিদেশি শক্তিগুলো সমীহ করবে। এদেশে গণতন্ত্র থাকুক অনেকে চায় না। সাধারণ মানুষ অল্পতে ধৈর্য হারায়। কিন্তু আপনারা পাশে থাকলে আমরা তা মোকাবিলা করব।

তিনি বলেন, আপনারা পাশে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দলের মধ্যে বিভেদ নয়, মিল মহব্বত দরকার। আপনাদের মধ্যে যেন ভাগাভাগি না থাকে। দল আপনাকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করবে।

তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান- এটা তারেক রহমানের শ্লোগান। বৈশ্বিক পরিস্থিতির কারণে সেটা করতে বেগ পেতে হচ্ছে। ব্যাংক খালি অবস্থায় আছে। সব কিছু মিলিয়ে আমরা বৈরি পরিবেশে আছি। তবে বিশ্বাস তারেক রহমান, আমাদের সরকার সেটা মোকাবিলা করবে।

তিনি বলেন, সাধারণ মানুষের জন্য আমরা প্রতি শহরে ভবন করব। স্মার্ট সিটি করব। ছয় মাসের সরকার। সময় দিতে হবে। দল শক্তিশালী তো সরকার শক্তিশালী।

জাকারিয়া তাহের সুমন বলেন, দেশে বিদ্যুৎ এবং গ্যাসের একটু সমস্যা আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের খেলায় ব্যস্ত। যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ১৭-১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। বেশিরভাগ মন্ত্রী-এমপিরাই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু স্রোতের বিরুদ্ধে আমরা সাঁতার কাটছি। ইনশাল্লাহ এই সংকট আমরা কাটিয়ে উঠব।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। প্রতিষ্ঠাবার্ষিকী ঠিকমতো উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা। দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। আজকে অনেক মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আবার আমরা কথা বলতে পারছি। গণতন্ত্রে বসবাস করতে পারছি। যতবার দেশ সমস্যায় পড়েছে, গণতন্ত্রহীনতায় পড়েছে, ততবার জিয়া পরিবার এগিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

মন্ত্রী আরও বলেন, একাত্তরের ২৬ মার্চ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে জাতি বিভ্রান্ত ছিল। একাত্তরে একজন মানুষের ডাকে সারাদেশের মানুষ সংগঠিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার যখন দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রয়োজন ছিল তখন সেই জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পঁচাত্তরের পরে ছিয়াত্তরে মহাসংকটে পড়েছিল দেশ, সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, আমরা এমন একটি দল করি, যাকে নিয়ে গর্ব করা যায়। বাংলাদেশে খুব কম দলই আছে যাদের নিয়ে গর্ব করা যায়। একমাত্র বিএনপির নেতারা সবসময় দেশের মানুষকে আগে রেখেছে, দেশের স্বার্থকে আগে রেখেছে। একাত্তর বলেন, পঁচাত্তর বলেন, নব্বই বলেন আর চব্বিশ বলেন সবকিছুতেই।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামানের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূঁঞা স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 49 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 55 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 47 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 91 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 66 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 61 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 51 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 57 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 69 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব