
নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ‘মায়ের ডাক’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বক্তব্যকালে তিনি বলপূর্বক গুমের সঙ্গে জড়িতদের দ্রু বিচার ও জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে বিভিন্ন চিত্র ও ছবি প্রদর্শন করা হয়। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা গুমের মতো মানবতাবিরোধী অপরাধের স্থায়ী পুনরাবৃত্তি বন্ধে কার্যকর আইন ও পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
আরও জানতে চোখ রাখুন….


















